আগামী ১২ এপ্রিল ঢাকায় ‘মার্চ ফর গাজা’ বিক্ষোভের ঘোষণা আজহারির, উপস্থিত থাকবেন নিজেই

অনলাইন ডেস্ক 

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ শিরোনামে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। আজ নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর উদ্যোগে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে।

আজহারি বলেন, “শতাব্দির এই বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। তাই আগামী ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত একটি বিশাল মার্চ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আমি নিজেও এতে অংশ নেব। মানবতা ও ন্যায়ের পক্ষে, গাজার নির্যাতিত মানুষের পক্ষে দল-মত, ধর্ম-বর্ণ, পেশা নির্বিশেষে সকলকে আমি এই গণজমায়েতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

Post a Comment

নবীনতর পূর্বতন