ডেস্ক নিউজ
এছাড়াও এই দিনে ঈদের নামাজের পর সাহারানপুরে ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল ও ফিলিস্তিনপন্থী স্লোগান দেওয়ায় আটক হয়েছে ৮ জন। সেই মিছিলে অংশ নেওয়াদের ভিডিও ফুটেজ দেখে অন্যদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সাহারানপুরের পুলিশ সুপার।
পবিত্র ঈদের দিনে ধর্মীয় অনুষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন উত্তরপ্রদেশের সাহারানপুরের বিদ্যুৎ বিভাগের এক কর্মী। আর এই অপরাধেই ‘দেশবিরোধী’ বলে উল্লেখ করে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত ওই কর্মীর নাম সাকিব খান। তিনি বিদ্যুৎ দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। রাজ্যের সাহারানপুরে কর্মরত ছিলেন তিনি।
এছাড়াও এই দিনে ঈদের নামাজের পর সাহারানপুরে ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল ও ফিলিস্তিনপন্থী স্লোগান দেওয়ায় আটক হয়েছে ৮ জন। সেই মিছিলে অংশ নেওয়াদের ভিডিও ফুটেজ দেখে অন্যদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সাহারানপুরের পুলিশ সুপার।

একটি মন্তব্য পোস্ট করুন