মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মোঃরুবেল মিয়া 

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইল মির্জাপুরে সিয়াম(১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে সিয়ামের নিজ ঘরে কাপড়ে রশি দিয়ে ফাঁস দেয়। সে বংশাই স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের ছাএ এবং এবার এসএসসি পরীক্ষা দিবেন। সিয়াম টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলা আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে আমিনুর রহমান ছেল। প্রতিবেশীরা জানান, সিয়ামের বাবা আমিনুর রহমান সৌদি আরব থাকেন। সিয়াম ও তার মা ছোট বোনকে নিয়ে বাড়িতে থাকেন।দুপুরে সিয়ামে ঘরে দরজা বন্ধ দেখে তার মা সিয়ামে দরজাটা জন্য ডাকে কিন্তুু সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতা দরজা ভেঙে সিয়ামে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।পরে সিয়ামকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

সিয়ামের আত্মহত্যা কারন না জানলেও তার এক সহপাঠী সুজন বলেন প্রেম জনিত কারণে সিয়াম আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। 

এই রিপোর্ট লেখা কালীনসময় পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন