নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫(মঙ্গলবার)খাগড়াছড়িতে যে ঘটনাকে ঘিরে ব্যাপক সংঘ/র্ষ, গু/লি, প্রাণহানি এবং অশা/ন্তি—সেই মারমা কিশোরীর মেডিকেল পরীক্ষায় ধ/র্ষণের কোন আলামত পাওয়া যায়নি। জেলার সদর হাসপাতালে করা পরীক্ষায় ধর্ষ/ণের আলামত খোঁজার ১০টি কাউন্টেই এসেছে নরমাল।
গাইনোকলজিস্ট ডা. জয়া চাকমার নেতৃত্বে তিন সদস্যের চিকিৎসক দল শরীরের ভেতর ও বাইরে কোথাও ধ/র্ষণের চিহ্ন পাননি।
রিপোর্টে স্বাক্ষর করেছেন ডা. জয়া চাকমা, মেডিকেল অফিসার মীর মোশারফ হোসেন ও ডা. নাহিদ আক্তার।
কিশোরী ধর্ষনের শিকার হয়েছে দাবি করে এই ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে দফায় দফায় সংঘ/র্ষ, গু/লি ও সড়ক অবরোধে প্রাণ গেছে অন্তত তিনজনের।
হা/মলা হয়েছে সেনাবাহিনীর গাড়িতে, আ/হত হয়েছেন সেনা কর্মকর্তা, বিজিবি সদস্যসহ পাহাড়ি ও বাঙালি সাধারণ মানুষ।
এদিকে খাগড়াছড়ি ও গুইমারার দুই রিজিয়ন কমান্ডার জানিয়েছেন, ধ/র্ষণ ঘটনাকে পুঁজি করে পাহাড়ে অশান্তি ছড়ানোর পরিকল্পনা ছিল ইউপিডিএফের। সেনাবাহিনীর ভাষ্যমতে, ঘটনাটি বি/চ্ছিন্ন নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ।
এর আগে মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা উল্লেখ করেন—ঘটনার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে মেয়েটি নিখোঁজ হয়। পরে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন