বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইডেন কলেজে নতুন নেতৃত্বে তানজিলা ও প্রজ্ঞা

ফিয়াদ নওশাদ ইয়ামিন স্টাফ রির্পোটার 
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫(রবিবার)
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’এই স্লোগানকে ধারণ করে ২০১৮ সালের ২৩ জুলাই সূচনা হয়েছিল বাংলাদেশের তরুণ লেখকদের অনন্য প্ল্যাটফর্ম বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম-এর। মাত্র সাত বছরের পথচলায় সংগঠনটি এখন দেশের ২১টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে সক্রিয়ভাবে কাজ করছে। লেখালেখিতে আগ্রহী তরুণদের পাশে থাকা, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করা, ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজনের মধ্য দিয়ে এটি আজ দেশের সবচেয়ে বড় তারুণ্যনির্ভর বুদ্ধিবৃত্তিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
এই ধারাবাহিক যাত্রায় অন্যতম উজ্জ্বল অধ্যায় ইডেন মহিলা কলেজ শাখা। ২০২৪–২৫ কার্যাবর্ষে সংগঠনটির ‘সেরা উদীয়মান শাখা’ হিসেবে স্বীকৃতি পেয়েছিল তারা। সদ্য সাবেক সভাপতি শারমিন উদ্দিনের নেতৃত্বে শাখাটি ইতিমধ্যেই অফলাইনে পাঠক চক্র, বুনিয়াদি লেখালেখি প্রশিক্ষণসহ নানা কার্যক্রমের মাধ্যমে নতুন লেখক গড়ে তুলেছে।
এই সাফল্যের ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর ২০২৫ তারিখে গঠিত হয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইডেন কলেজ শাখার নতুন কমিটি। নতুন দায়িত্বে সভাপতি হয়েছেন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক তানজিলা আক্তার, আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রজ্ঞা দাস।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রজ্ঞা দাস দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন
 “আমরা শুধু সাধারণ লেখক, এখনো শিখছি। কিন্তু আমাদের ওপর যে বিশ্বাস সংগঠন রেখেছে, সেই আস্থার মর্যাদা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।” কলমের আলোয় সমাজকে বদলে দেওয়ার যে স্বপ্ন নিয়ে এই সংগঠনের যাত্রা, তার নতুন অধ্যায় শুরু হলো তানজিলা ও প্রজ্ঞার নেতৃত্বেযেখানে লেখনীই হবে পরিবর্তনের অস্ত্র, আর তরুণরাই হবে সেই বিপ্লবের সৈনিক।

Post a Comment

নবীনতর পূর্বতন