কক্সবাজারের ১১ বাসিন্দা ভারত থেকে দেশে ফেরার পথে ভূরুঙ্গামারী সীমান্তে আটক

মোঃ মানিরুল ইসলাম ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫(শুক্রবার)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় কক্সবাজার জেলার কলাতলী গ্রামের১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে ৫ জন পুরুষ, ২জন নারী ও ৪ জন শিশু। 

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮ টা ৩০ মিনিটে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ভূরুঙ্গামারী উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা প্রায় এক বছর আগে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন। পরে দেশে ফেরার পথে তারা বিজিবির টহলদলের হাতে ধরা পড়েন। তারা সকলে কক্সবাজার সদর থানার কাকতলী গ্রামের বাসিন্দা। আটককৃতদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আটককৃতরা জনায় তারা দালালদের মাধ্যমে পার হয় এবং রাতের আঁধারে বিএসএফ কাঁটাতার পার করে দিয়েছে কিন্তু এসে বিজিবির হাতে আটক হয়।

আটককৃতরা কক্সবাজার জেলার কলাতলী গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ইমাম হোসেন (৪৮), আব্দুল মালেকের ছেলে শফিউল্লাহ (১৮), মোহাম্মদ আলমের ছেলে নবী হোসেন (১৫), রফিউল এর ছেলে রবিউল আলম (২০), ইসমাইল এর ছেলে আজিজ(১৫), মোহাম্মদ আবু (৭) ও তার স্ত্রী আমেনা বেগম (২৮), নুর আলমের স্ত্রী রেজিয়া (২১), ইসমাইলের মেয়ে রিফা (৯) ও শাফা (৬), নুর আলমের মেয়ে নুর শাহিদা (২)। 


এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, বিজিবি আটককৃত অনুপ্রবেশকারীদের থানায় নিয়ে এসেছে। তাদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন