হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় কুড়িগ্রামে ৩ পরিবহন কর্তৃপক্ষকে ভ্রাম্যমান আদালতের দন্ড

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৩ পরিবহন কর্তৃপক্ষকে দন্ড প্রদান পূর্বক জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সদরের ত্রিমোহনী বাজার সংলগ্ন কুড়িগ্রাম রংপুর মহাসড়কে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 

এসময়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) ধারা ভঙ্গের অপরাধে ২ টি বাস ও ১ টি ট্রাকের ড্রাইভারকে পৃথকভাবে ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং একই সময় ৫ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ ভ্রাম্যমান আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন।

কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন,শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনার পাশাপাশি জনস্বার্থে এ ধরণের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

নবীনতর পূর্বতন