হাফিজুর রহমান সাতক্ষীরা (কালীগঞ্জ) প্রতিনিধিঃ
জান্নাতুল পারভিন নামে ২ বছরের ১ শিশু পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে। মৃত জান্নাতুল ফেরদৌস সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের খেজুরতলা এলাকার জাহিদুল ইসলামের একমাত্র কন্যা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে দক্ষিণ শ্রীপুর গ্রামের খেজুরতলা এলাকায়। খেলার ছলে পরিবারের অজান্তে কখন বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি আর পর্যায়ে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরক্ত ডাক্তার মৃত ঘোষণা করেন। শিশু জান্নাতুলের মৃত্যুতে এলাকায় এবং পরিবারের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন