মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫দফা দাবিতে নাটোরের সিংড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন দলের নেতৃবৃন্দ।
নাটোর-৩, সিংড়া আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের কর্মপিরষদ সদস্য মাষ্টার আফছার আলী, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা সহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন