নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র সফল করতে দেওয়া হবে না: সেলিমুজ্জামান

নয়া বাংলা ডেস্ক 
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫(শনিবার)
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসেছে। জাতি এখন নির্বাচনে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু আমরা দেখছি, কিছু কুচক্রী মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র সফল করতে দেওয়া হবে না।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাটিকেলবাড়ি ও পাইকবাড়ি'র আয়োজনে চান্দার বিলে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এবার নতুন প্রজন্ম ভোট দেয়ার সুযোগ এসেছে, তাদের উৎসাহ-উদ্দীপনা এতটাই প্রবল যে, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে সফল করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ও গণতন্ত্রমনা সব দল একসঙ্গে কাজ করছে গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার জন্য। মানুষের প্রত্যাশা হলো যোগ্য প্রার্থীরাই নমিনেশন পাবেন এবং সংসদে গিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবেন। আমরা চাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি বেছে নিতে পারবেন।’

Post a Comment

নবীনতর পূর্বতন