ফতেপুর ময়নাল হক স্কুল এন্ড কলেজ এর নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মো:রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাংগাইল মির্জাপুর উপজেলার ফতেপুর ময়নাল হক স্কুল এন্ড কলেজ নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট আইনজীবী,মির্জাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব কে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ফুল দিয়ে বরণ করে নেন।  

বুধবার (২১মে) ফতেপুর ময়নাল হক স্কুল এন্ড কলেজ এর হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব বলেন, আমাকে ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি বিগত বছরগুলোতে বিদ্যালয়ের যে সকল উন্নয়নমূলক কাজ অসমাপ্ত রয়েছে তা আমার মাধ্যমে পরিপূর্ণ হবে।

তিনি উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, আপনার আমার পাশে থাকলে সরকারি ও আমার নিজস্ব অর্থায়নের মাধ্যমে এই প্রতিষ্ঠানের যে কোন উন্নয়নমূলক কাজ সুন্দর ও দ্রুত গতিতে এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ।

বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব সভাপতিত্বে,পরিচিতি সভা সঞ্চালনা করেন আনাইতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুলহাস মিয়া। 

পরিচিতি সভায় বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা বিএনপি'র ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল জিহাদী,উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শহিদুল রহমান মানিক,আব্দুল হালিম রাজা, মির্জা সোহেল,আইয়ুব আলী সরকার,উপজেলা যুবদলের নেতা রফিকুল ইসলাম রফিক,আনাইতারা ইউনিয়ন শ্রমিক আহ্বায়ক আমিনুল ইসলাম,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র সরকার,প্রমুখ।

এতে বিদ্যায়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন