ডেস্ক নিউজঃ বাংলাদেশের নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনার শাবাব বিন আহমেদ কলকাতায় দায়িত্ব নেওয়ার আগেই ঐতিহ্যগত কোরবানি বন্ধের নির্দেশনা দেওয়ায় কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কলকাতার বাংলাদেশ মিশনে ৩০ বছরের বেশি সময় ধরে ঈদুল আজহার কোরবানি দেওয়ার রেওয়াজ চলছিল। প্রতিবছর কয়েকটি গরু ও ছাগল কোরবানি দিয়ে স্থানীয় মুসলিমদের মাঝে বিতরণ করা হতো। এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক স্তরেও আলোড়ন দেখা দিয়েছে।
ডেপুটি হাইকমিশনার শাবাব বিন আহমেদ কোরবানি বন্ধের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, ভারতে গরু পূজার প্রথা রয়েছে, এবং কলকাতা মিশনে কর্মরত নিরাপত্তাকর্মীদের অধিকাংশই এই ধর্মীয় বিশ্বাস অনুসরণ করেন। গরু কোরবানি তাদের অনুভূতিতে আঘাত করতে পারে, যা স্বাগতিক দেশের সঙ্গে আস্থার সম্পর্ক ক্ষুণ্ন করতে পারে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, কলকাতা হাইকোর্টের একটি রায়ে বলা হয়েছে, যেখানে-সেখানে পশু জবাই করা যাবে না—এ বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন