পাকিস্তানের বিরুদ্ধে নালিশ জানাতে ৩৩ দেশে দূত পাঠাচ্ছে ভারত

ডেস্ক নিউজঃ কাশ্মীরের পেহেলগাম হামলার পর পাকিস্তানকে দায়ী করে ভারত। দেশটি দাবি, করে পাকিস্তান রাষ্ট্রের মদদে সন্ত্রাসীরা ভারতে হামলা চালিয়েছে। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে, তারপরও পাকিস্তানের তথাকথিত ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে বার্তা দিতে ভারত প্রায় তিন ডজন দেশে ব্যাপক কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে। মূলত পাকিস্তানের ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে নালিশ জানাতেই ভারতের এই আয়োজন।

পাকিস্তানি ভূখণ্ড ব্যবহার করে ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে ভারতের অবস্থান প্রচারের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের নিয়ে গঠিত সাতটি প্রতিনিধিদল অন্তত ৩৩টি দেশে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাবে। এর উদ্দেশ্য হলো সন্ত্রাস দমনে ভারতের ঐক্যবদ্ধ ও দৃঢ় পদক্ষেপ তুলে ধরা।

Post a Comment

নবীনতর পূর্বতন