মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দামপাড়াস্থ সিএমপি সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির সেবা প্রত্যাশীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উপস্থাপিত অভিযোগ ও সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধানের নির্দেশ প্রদান করেন। উপস্থিত সেবা প্রত্যাশীদের মধ্যে অনেকেই তাৎক্ষণিক সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসনের প্রতি সন্তুষ্টি জানান।
এসময় উপস্থিত ছিলেন—
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মো. আসফিকুজ্জামান আক্তার বিপিএম,
উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত),
উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত),
এছাড়াও সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক নগরবাসী উপস্থিত ছিলেন।
পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষ প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পেয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন